তার কথা বলতে এসেছি

  ·   1 min read   ·   This content is old and may be outdated

আজ আমার কথা নয়, আমি তার কথা বলতে এসেছি;
তার মনের ধর্ম, তোমার মর্মে পৌঁছোতে এসেছি;
তাই আমার কথা নয়, শুধু তার কথা বলতে এসেছি ।
বলতে এসেছি তিনটা বছরের কথা, হাজারটা দিনের কথা,
সে কত কষ্ট মনে পুষেছে, কত চেপেছে ব্যাকুলতা।
কেউ শোনেনি, কেউ দেখেনি, কেউ বোঝার চেষ্টাও করেনি,
এতটুকু কেউ সান্ত্বনা দেয়নি অথবা দু'গাল দুহাতে চেপেও ধরেনি।
তবু সে গানই আমি গাইতে এসেছি,
তার কথাই আমি বলতে এসেছি তার মনের ধর্ম,
তোমার মর্মে পৌঁছোতে এসেছি ।