মগের মুল্লুক

  ·   1 min read   ·   This content is old and may be outdated

থোবড়া দেখতে কইছো?
দেখতে কাল, তাই বলে কি
মগের মুল্লুক পাইছো?

হতেই পারে ঠোঁটটা আমার,
ঈষৎ মোটা, একটু কাল।
দেখেছ কি চোখ দুটো মোর?
কাল বলেই বেশি ভাল।

হতেই পারে বললে কথা,
আ-কার ও-কার যায় না বোঝা।
তাই বলে কি বাংলা ছেড়ে,
ইংরেজিতে কইব সোজা?

হতেই পারে চললে পরে,
উড়াই ধূলি মেঘের দেশে।
তুমি বাপু পথের 'পরে
জল ছিটাতে পার না এসে?

সকাল-সন্ধ্যে কানের কাছে
বাজে কথাই কইছো।
দেখতে কাল, তাই বলে কি
মগের মুল্লুক পাইছো?