আমি আচমকিত

  ·   1 min read   ·   This content is old and may be outdated

আমি আজন্ম আচমকিত নই,
শব্দ ব্যবসায়ীদের জারজ শব্দ
আমায় চমকাতে পারে না।
নয়া মুজিবদের শাণিত বুলিতেও
আমি এতটুকু চমকাই না।
অথচ আজ হঠাৎ করেই,
চমকে গিয়েছি পুরোপুরিভাবে,
কারণ আমার শহীদ মিনারে
সাউন্ডবক্সে শুনেছি, 'সানি সানি'॥